Home বিনোদন বাংলার ভাবী মৌসুমী, শুটিংয়ে যোগ দিলেন ওমর সানিও

বাংলার ভাবী মৌসুমী, শুটিংয়ে যোগ দিলেন ওমর সানিও

Share

করোনা মহামারির মধ্যে নাটকের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। এবার ফিরলেন সিনেমায়ও। সঙ্গে ওমর সানী।

সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনেও সফল এই জুটি শুরু করেছেন ‘বাংলার ভাবী’ নামে একটি সিনেমার শুটিং। গাজীপুরের হোতা পাড়ায় ছবির শুটিং চলছে। এখানে দুদিনের শুটিং করে প্রথম লটের কাজ শেষ হবে।

‘বাংলার ভাবী’ সিনেমাটি পরিচালনা করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ওমর সানি আজ ৯ জানুয়ারি জাগো নিউজকে বলেন, ‘অনেক দিন পর আমি ও মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। ভালো লাগছে। বেশ মজার একটি চিত্রনাট্য। আমাদের পাশাপাশি এখানে একটি নতুন জুটিকেও দেখতে পাবেন দর্শক।’

শোনা যাচ্ছে মৌসুমী এ সিনেমাটি পরিচালনা করছেন। বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি গুজব। মৌসুমী কোনো ছবি পরিচালনা করছে না আপাতত। ছবিটি নির্মাণ করছে আমাদেরই প্রিয় নৃত্য পরিচালক সাইফুল। মৌসুমী এখানে ভাবির চরিত্রে অভিনয় করছে। আমি আছি তার বিপরীতে।’

শিগগিরই এ ছবির নির্মাণকাজ শেষ করে চলতি বছরেই এটি মুক্তি দেয়া হবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...