Home খেলাধুলা রোনালদোর গোল বাতিল, ইন্টারের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন জুভেন্টাস

রোনালদোর গোল বাতিল, ইন্টারের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন জুভেন্টাস

Share

ইতালিয়ান সিরি আ’ লিগে ইন্টার মিলানের কাছে হেরে গেল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। রবিবার রাতের ম্যাচে ০-২ গোলে হেরেছে তারা।

নিজেদের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই ইন্টারকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান মিডফিল্ডার। এর আগের মিনিটে বল জালে জড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।
এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন তারা। ম্যাচের ৫২তম মিনিটে ইন্টারের হয়ে গোল করেন বারেলা।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ০-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।

এই জয়ে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সিরি আ’র পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে জুভেন্টাস।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...