Home প্রবাসে বাঙ্গালী যুক্তরাজ্যফেরত যাত্রীর চাপ বাড়ছে শাহজালালে

যুক্তরাজ্যফেরত যাত্রীর চাপ বাড়ছে শাহজালালে

Share

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যফেরত যাত্রীর চাপ বাড়ছে । ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ৬৭৯ জন যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। তাদের মধ্যে গত দুইদিনে ফিরেছেন দুই শতাধিক যাত্রী।

সর্বশেষ ২৪ ঘন্টায় শাহজালালে ২৯টি ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৫ হাজার একজন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য থেকে ফিরেছেন ১১০ জন। তাদের সকলকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে চারদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ১৬ জানুয়ারি থেকে ১৪ দিনের বদলে চারদিনের কোয়ারেন্টাইনের নিয়ম চালুর পর থেকে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে।

চারদিন পর করোনার নমুনা পরীক্ষা করে যাদের করোনা নেগেটিভ পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে বাকি ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যারা ফিরেছেন তাদের ১৪ দিনের দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...