Home খেলাধুলা গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

Share

গোলের উৎসব হয়েছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানো পারলেন না মেসি। এমএলএসে রুদ্ধশ্বাস ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। পেপাল পার্কে গোলের পর গোল হলেও ম্যাচ জেতাতে পারেননি লিওনেল মেসি।

ছবি- এএফপি

ছবি- এএফপি

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম মিনিটেই জর্ডি আলবার পাস থেকে গোল করেন মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরান সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো। এরপর ম্যাচজুড়ে একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেসি। ১৮ মিনিটে আলবার পাস থেকে ডান পায়ে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন সান জোসের গোলরক্ষক দানিয়েল। অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি কিক থেকেও গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা।

তবুও প্রথমার্ধেই গোলের ঝড়। ৩৭ মিনিটে সান জোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বিউ লিউরক্স। ৪৪ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান তাদিও আলেন্দে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ইয়ান হার্কসের গোলে আবারও এগিয়ে যায় সান জোস।

ছবি- এএফপি

ছবি- এএফপি

দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় বদল করে রদ্রিগেজকে মাঠে নামায় মায়ামি। তার ফলও মেলে দ্রুতই। ৫২ মিনিটে রদ্রিগেজের পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে সমতায় ফেরান (৩-৩)। এরপরও আক্রমণ অব্যাহত রাখে দুই দল। তবে গোলরক্ষকদের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ৯০ মিনিটে মেসির সামনে আবারও জয়ের সুবর্ণ সুযোগ আসে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক দানিয়েল ফের বিপদ থেকে রক্ষা করেন দলকে। ফলে পয়েন্ট ভাগাভাগিই হয় দুই দলের।

এই ড্রয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি। ২৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ও কলম্বাস দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...