Home Uncategorized শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়: দীপু মনি

শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়: দীপু মনি

Share

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে সেরা ফল অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ (স্বর্ণপদক) প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতকের (সম্মান) ২৬ জন এবং স্নাতক পাস কোর্সের ৪ জন রয়েছেন। মোট ৩০ জনের মধ্যে ২৫ জনই ছাত্রী। করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে।

দীপু মনি বলেন, দেশের সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালে অনুষ্ঠেয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচিও সংক্ষিপ্ত করার কথা ভাবছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...