Home Uncategorized বিসিক স্কিটিতে ১১ দিনব্যাপী একুশে মেলা শুরু

বিসিক স্কিটিতে ১১ দিনব্যাপী একুশে মেলা শুরু

Share

রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ১১ দিনব্যাপী অমর একুশে মেলা-২০২১ শুরু হয়েছে।

বিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপনে বিসিক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ও অমর একুশে উপলক্ষে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলা আয়োজনে ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস যৌথভাবে সহযোগিতা করছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনসিডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ স্কিটি প্রকৌশলী মো. শফিকুল আলম।

মেলায় ৬০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রি-পিচ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...