Home খেলাধুলা আইপিএল নিলামের চুড়ান্ত তালিকায় ৪ বাংলাদেশি

আইপিএল নিলামের চুড়ান্ত তালিকায় ৪ বাংলাদেশি

Share

আসন্ন আইপিএলের চতুর্দশ আসরের নিলামের দিনক্ষণ ঘনিয়ে আসছে। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার নাম পাঠিয়েছিলেন। তবে চুড়ান্ত তালিকায় নাম উঠেছে চার জনের। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তালিকায় নাম থাকলেই নিলামে ওঠার নিশ্চয়তা নেই। কারণ বিদেশি কোটার স্বল্পতা।

আগেই জানা গিয়েছিল, সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। তার পাশাপাশি ১ কোটি রুটি ভিত্তিমূল্যে আছেন পেস তারকা মুস্তাফিজুর রহমান। এছাড়া অভিজ্ঞ অল-রাউন্ডার মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে। আর তরুণ পেস বোলিং অল-রাউন্ডার সাইফউদ্দিন আছেন ৫০ লাখের ক্যাটাগরিতে।হার্ডহিটিং ওপেনার সৌম্য সরকারও নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম আসেনি।

জানা গেছে, আগামী আইপিএলের নিলামে উঠতে মোট ১ হাজার ১১৪ ক্রিকেটার প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে ২৯২ ক্রিকেটারকে চুড়ান্ত তালিকায় নেওয়া হয়। এদের মধ্যে ভারতের ক্রিকেটার ১৬৪ জন। বিদেশি ক্রিকেটার ১২৮ জন। তবে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। তাই ১০৬ জনই দল পাবেন না। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হবে এবারের আইপিএলের নিলাম।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...