Home বিনোদন মুহিনের নতুন গান ‘টুনটুনা টুন টুন’

মুহিনের নতুন গান ‘টুনটুনা টুন টুন’

Share

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা দুটো পেলেও সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন মুহিন খান। এ ক্লোজআপ ওয়ান তারকা গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সে ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করেছেন নতুন গান। নাম ‘টুনটুনা টুন টুন’।

এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। মুহিনের কণ্ঠে গানের কথা ও সুর করেছেন হানিফ আহমেদ।

মিউজিক ভিডিওতে মুহিনের সঙ্গে দেখা যাবে লাজকু ও হানিফ আহমেদকে।

গানটি প্রসঙ্গে মুহিন বলেন, ‘চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি গান তৈরি করতে। খানিকটা রিদমিক ডিজে ফিউশন টাইপের গান এটা। গানটি শ্রোতাদের মুগ্ধ করবে। সেইসঙ্গে এর ভিডিওটিও দৃষ্টিনন্দন হয়েছে। আশা করছি উপভোগ্য হবে সবার কাছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান-তোমাকেই খোঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় বিজয়ী হয়ে গানের ভুবনে যাত্রা শুরু করেন মুহিন খান। সংগীতার ব্যানারে তার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। নাম ছিলো ‘তোমার জন্য।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...