Home আন্তর্জাতিক হঠাৎ অসুস্থ প্রিন্স ফিলিপ, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ প্রিন্স ফিলিপ, হাসপাতালে ভর্তি

Share

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গকে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে নিতে দেখা গেছে। বেশ কিছু দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করছিলেন। তবে করোনাভাইরাস সংক্রান্ত কিছু নয় বলে খবরে এসেছে। গত মাসেই উইন্ডসর প্রাসাদে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা কভিড প্রতিরোধে টিকা নেন প্রিন্স ফিলিপ ও রানি এলিজোবেথ।

ধারণা করা হচ্ছে, তিনি আগামী কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। প্রিন্স ফিলিপ হাসপাতালে থাকলেও ৯৪ বছর বয়সী রানি উইন্ডসর প্রাসাদেই থাকছেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...