Home আন্তর্জাতিক শ্রীলঙ্কার সংসদে ভাষণ দেয়া হচ্ছে না ইমরানের, নেপথ্যে ভারত?

শ্রীলঙ্কার সংসদে ভাষণ দেয়া হচ্ছে না ইমরানের, নেপথ্যে ভারত?

Share

আসন্ন শ্রীলঙ্কা সফরে দেশটির সংসদে ভাষণ দেয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। সফরসূচি ঠিক থাকলেও আপাতত সংসদে ভাষণ দেয়া হচ্ছে না তার। এই কর্মসূচি বাতিল করে দিয়েছে লঙ্কান সরকার।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি দুই দিনের সফরে শ্রীলঙ্কা যাবেন ইমরান খান। সফরকালে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার জাতীয় সংসদে ভাষণ দেয়ার কথা ছিল পাকিস্তানি প্রধানমন্ত্রীর।

তবে লঙ্কান পররাষ্ট্র সচিব জয়ানাথ কলম্বাসের বরাতে দেশটির ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংসদে ইমরান খানের ভাষণ দেয়ার কর্মসূচি বাতিলের অনুরোধ করেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা।

তবে গোপন সূত্রের বরাতে একই পত্রিকায় বলা হয়েছে, মূলত লঙ্কান সরকারের কিছু লোক চান না পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির জাতীয় সংসদে ভাষণ দেন। তাদের বিশ্বাস, ইমরান খান ভাষণ দিলে তাতে ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে।

সম্প্রতি কলম্বো বন্দরের একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি বাতিলের পর শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে।

তাছাড়া, ধারণা করা হচ্ছিল- ইমরান খান লঙ্কান সংসদের ভাষণে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে পারেন, যা দিল্লির জন্য অস্বস্তির বিষয় হতো।

কেউ কেউ বলছেন, শ্রীলঙ্কার সংসদে ইমরান খান দেশটির মুসলিম সম্প্রদায়ের অধিকারের প্রসঙ্গও তুলতে পারতেন। সেটি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো খোদ শ্রীলঙ্কার সরকারকেই।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...