Home অর্থ ও বাণিজ্য আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Share

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল রোববার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে ভারত-বাংলাদেশ দু-দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, রোববার একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস। তাই সেদিন সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে মাছ রফতানির মধ্যদিয়ে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...