Home Uncategorized ‘দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না’

‘দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না’

Share

দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে মন্তব্য করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি কুচক্রি মহল সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না। যে কারণে তারা দেশ ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

শনিবার সকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। লালমোহন-তজুমদ্দিনের সাধারণ জনগণ তাদের সেবার জন্য আমাকে নির্বাচিত করেছেন।

পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নির্ভয়ে সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...