Home খেলাধুলা টাইগারদের নিয়ে হোম সিরিজ আয়োজন করতে চায় উইন্ডিজ

টাইগারদের নিয়ে হোম সিরিজ আয়োজন করতে চায় উইন্ডিজ

Share

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলটি টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে দেয়।

করোনার এ কঠিন সময়ে সফল আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানানোর পাশাপাশি টাইগারদের নিয়ে হোম সিরিজ আয়োজন করার আগ্রহ প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।

বিসিবিকে পাঠানো চিঠিতে ধন্যবাদ জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী লিখেছেন- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি। আশা করি, এ সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...