Home Uncategorized পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে বিশ্বনাথে যুবক গ্রেফতার

পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে বিশ্বনাথে যুবক গ্রেফতার

Share

পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহের অপরাধে সিলেটের বিশ্বনাথে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম রাজু মিয়া (২৩)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের মৃত কবির উদ্দীনের ছেলে।

রবিবার সকালে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় মিয়ারবাজারে তার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ‘সুখপাখি কম্পিউটার’ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পর্নোভিডিও সংরক্ষিত কম্পিউটারের চারটি হার্ডডিস্ক ও ১০টি কার্ড রিডার জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে নাটক, সিনেমা ও গান আপলোডের আড়ালে পর্নোগ্রাফি সরবরাই ছিল তার মূল কাজ। পর্নোগ্রাফি ছড়িয়ে নবীন প্রজন্মকে সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে সে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে রাতেই তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর বলেন, পর্নোগ্রাফি রাখা হার্ডডিস্ক জব্দ করে গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...