Home Uncategorized ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩

ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩

Share

নারায়ণগঞ্জের আড়াইাহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন আড়াইহাজার থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) হালিম খান, কন্সটেবল নাজমুল ও আমান উল্লাহ।

এএসআই হালিম খান জানান, রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাচঁরুখীতে পথে তিনজনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদকসহ থাকা একটি বস্তা ফেলে দৌড় দেয়। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। পরে বাস থেকে নেমে এসে লোকজন আমাদের ওপর হামলা চালায়। স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের বাসটি মাধবপুর যাবার কথা ছিল।

আটক পাঁচজন হলেন গিরদা এলাকার সজীব সরকার (২২), শাহীন মিয়া (২০), বাজবী এলাকার আজিজুল হক (২০), কুমার পাড়া এলাকার শাহাবুদ্দিন (২২), সোনাকান্দা এলাকার মাসুদ মিয়া (২২)। আটকদের বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...