Home Uncategorized কুমিল্লা পট্টির অধিকাংশ ঘর পুড়ে ছাই

কুমিল্লা পট্টির অধিকাংশ ঘর পুড়ে ছাই

Share

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগে সেখানের অধিকাংশ ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে শতাধিক টিনশেড ঘর ছিল বলে জানা গেছে।

রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই অধিকাংশ ঘর।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানমের বরাত দিয়ে টেলিফোন অপারেটর  জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকাল পৌনে ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।

তবে কীভাবে এ আগুন লেগেছে তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও জানা যায়নি।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...