Home Uncategorized টিকা নিয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ

টিকা নিয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ

Share

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ১৬তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। গত কয়েকদিন টিকা গ্রহণকারীর সংখ্যা ধীরে ধীরে কমছে।

গতকালের তুলনায় আজ ৫৪৬ জন টিকা কম গ্রহণ করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। নারীদের টিকা নেয়ার সংখ্যা কম। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...