Home Uncategorized এবার বাড়ি থেকে চুরি হল ২৩ দিনের শিশু

এবার বাড়ি থেকে চুরি হল ২৩ দিনের শিশু

Share

এবার সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাড়ি থেকেই চুরি হয়েছে কাওসার নামে ২৩ দিন বয়সী এক শিশু। আজ শনিবার দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের বারাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে শিশুটি চুরি হয়ে যায়। নিখোঁজ শিশুর বাবার নাম শহিদুল ইসলাম।

শিশুটির মা ফরিদা খাতুন জানান, দুপুর ১২টার দিকে শিশু সন্তানকে নিজ ঘরে রেখে বাড়ির পেছনে গাছের পাতা পরিষ্কার করছিলেন। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে তিনি শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশপাশের খোঁজ নিতে থাকেন। সন্তানকে কোথাও না পেয়ে ফরিদা কান্নাকাটি শুরু করেন। তিনি জানান, কয়েকজন প্রতিবেশী বলেছে বোরকা পড়া এক নারীকে শিশু কোলে নিয়ে যেতে দেখেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হুদা জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। শিশুটি কিভাবে নিখোঁজ হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু মাহিম ও ২৭ ফেব্রুয়ারি সলঙ্গা থানার সাকাওয়াত এইচ মেমোরিয়ার হাসপাতাল থেকে জন্মের ৬ ঘণ্টা পর শিশু সামিউল চুরি হয়।

পরে পুলিশ সলঙ্গা থানার আলোকদিয়া গ্রাম থেকে শিশু ফাহিমকে মৃত ও শিশু সামিউলকে জীবিত উদ্ধার করে এবং ৭ জনকে আটক করেছিল।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...