Home Uncategorized বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৩০)। তিনি চারকালী গ্রামের মইনুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর রাতে পৌর ভবনের সামনে সমর্থকদের নিয়ে অবস্থান করছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রাত সাড়ে ৯টার দিকে হেলমেট পরিহিত প্রতিপক্ষের ১০-১২ জন সেখানে এলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়। মারা যান আলাউদ্দিন।

মেয়র কাদের মির্জার সমর্থকদের ভাষ্য, মেয়রকে হত্যার উদ্দেশ্যে রাতে গুলি ছোড়ে বাদল, রাহাতের সন্ত্রাসীরা। এতে মেয়রের অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছে।

মেয়রের প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, মেয়রের সন্ত্রাসীরা তাঁর সমর্থকদের ওপর গুলি চালিয়েছে। এতে তাঁর সমর্থক আলাউদ্দিন নিহত হয়েছেন।

এ ঘটনায় ওসি জাহিদুল হক রনি কোনো মন্তব্য করেননি।

এর আগে গতকাল সন্ধ্যায় বসুরহাট বাজারের রূপালী চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ২০ জন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...