Home খেলাধুলা জামাল ভূঁইয়াকে ছেড়ে দিচ্ছে কলকাতা মোহামেডান

জামাল ভূঁইয়াকে ছেড়ে দিচ্ছে কলকাতা মোহামেডান

Share

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছেড়ে দিতে রাজী হয়েছে কলকাতা মোহামেডান। ভারতের আই লিগের সুপার সিক্সের খেলা চলছে। এই লিগেই খেলছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়। কলকাতা মোহামেডান রাজি হওয়ায় নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে জামাল ভূঁইয়াকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

১৮ বা ২০ মার্চ বাংলাদেশের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপালে যাওয়ার কথা। তার আগে শুরু হবে অনুশীলন ক্যাম্প। অধিনায়ক জামালকে পেতে তাই কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চিঠির জবাবে জামালকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে কলকাতা মোহামেডান।

নেপালের মাটিতে ২৩ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘কলকাতা মোহামেডান অফিসিয়ালি নিশ্চিত করেছে তারা জামালকে ছাড়বে। ১৮ মার্চ রিলিজ দেবে তাকে। ওই দিন জামাল বাংলাদেশে ফিরতে পারে, সরাসরি নেপালেও চলে যেতে পারে। আমরা ফ্লাইট অপশনগুলো দেখছি।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...