Home Uncategorized কিশোরী প্রেমিকাকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ!

কিশোরী প্রেমিকাকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ!

Share

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ঘটনাস্থল থেকে একজন এবং পরে অভিযান চালিয়ে অন্যজনতে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই ধর্ষণের এ ঘটনা ঘটে।

গেপ্তারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী (৩২) ও একই গ্রামের আজিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২২)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল মিয়া হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন চন্দ্র বর্মনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ সময় তিনি আদালতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গলকান্দি গ্রামের ওই কিশোরী বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে বের হলে তাকে তুলে নির্জন স্থানে নিয়ে যায় সোহেল ও আইয়ূব আলী। পরে সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আইয়ুব আলীকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বিথঙ্গল ফাঁড়ির পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর রাতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, কিশোরীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সোহেল মিয়া আদালতে জবানবন্দি দিয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...