Home বিনোদন ওয়েব দুনিয়ায় এবার সুইটি

ওয়েব দুনিয়ায় এবার সুইটি

Share

করোনাকালীন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েব প্ল্যাটফর্মগুলোর চাহিদা তুঙ্গে। যার কারণে নির্মাতাদের মধ্যে বেড়েছে ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম নির্মাণের ঝোঁক। তাতে অভিনয়ও করছেন দেশীয় নাটক ও চলচ্চিত্রের তারকারা।

সেই তালিকায় এবার নাম লেখালেন একসময়ের জনপ্রিয় মডেল ও নাট্য অভিনেত্রী তানভীন সুইটি। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। নাম ‘ওভারটাইম’। এই সিরিজটি পরিচালনা করছেন সামীর। বর্তমানে এটির শুটিং চলছে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে।

সুইটি বলেন, ‘সিরিজটির গল্প এবং আমার চরিত্র দুটিই বেশ আকর্ষণীয়। তাই কাজটি করছি। একটি কর্পোরেট অফিসের ভেতরকার কিছু বিষয় নিয়েই এটির গল্প। আশা করছি দর্শকদের জন্য এটি উপভোগ্য হবে।’

এছাড়া অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকেও বর্তমানে কাজ করছেন সুইটি। এই নাটকটি বিটিভিতে প্রচার হচ্ছে। পাশাপাশি পাঁচ বছর পর সুইটি একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনায়ও ফিরছেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...