Home বিনোদন ​‘আমার গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভুল’

​‘আমার গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভুল’

Share

গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভুল ও মিথ্যে বলে জানালেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। মঙ্গলবার মুম্বইয়ের নাইটক্লাবে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এ বিষয়ে নিজের ইনস্টাগ্রামে ‘আমার বিনম্র নিবেদন’ ক্যাপশন দিয়ে সুজান লেখেন, গত রাতে জে ডব্লু ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে আমি আমার কাছের বন্ধুর জন্মদিনের নৈশভোজে গিয়েছিলাম এবং সঙ্গে আরও বন্ধুরা ছিল। ভোররাত আড়াইটে নাগাদ পুলিশ ক্লাবে ঢোকে। পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলাকালীন সকলকে অপেক্ষা করতে বলা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তা চলে। সকাল ছ’টা নাগাদ আমরা বাইরে বের হওয়ার অনুমতি পাই। অর্থাৎ সংবাদমাধ্যমে ছড়ানো আমার গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল ও মিথ্যে।

তবে কেন তাদের এতক্ষণ ধরে অপেক্ষা করানো হল? সেই প্রশ্নের তার কাছে নেই বলেই জানান সুজান। মুম্বই পুলিশের বিরুদ্ধে তার কোনো অভিযোগও নেই। বরং মুম্বইয়ের পুলিশের তৎপরতার প্রশংসা করেন তিনি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...