Home বিনোদন অভিনেতা আবদুল কাদের এর মৃত্যু নিয়ে গুজব, ভাল আছেন তিনি!

অভিনেতা আবদুল কাদের এর মৃত্যু নিয়ে গুজব, ভাল আছেন তিনি!

Share

ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অভিনেতা আব্দুল কাদের। তাকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ রাখা হয়েছে আইসিউতে।

বিখ্যাত ‘কোথাও কেউ নেই’ নাটকের বদি খ্যাত এ অভিনেতার অবস্থা এখনো সংকটাপন্ন। তবে আগের চেয়ে শারীরিক অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

তার শ্বশুর করোনায় আক্রান্ত হননি বলেও জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেমি।

তিনি বলেন, ‘একজন মানুষ মৃত্যুর সঙ্গে প্রতিমুহূর্তে যুদ্ধ করছেন৷ এসময় তার জন্য দোয়া না করে অনেকে মেতেছেন মৃত্যুর গুজব ছড়ানোয়৷ এ নোংরামির কোনো মানে নেই৷ বাবা আল্লাহর রহমতে একটু ভালো আছেন৷ আজ (২৪ ডিসেম্বর) তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে৷ সবাই উনার জন্য দোয়া করবেন।’

আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে জেমি বলেন, ‘এটা আসলে ভুল তথ্য ছড়িয়েছে। বাবা করোনাভাইরাসে আক্রান্ত নন৷ ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া যায়৷ এতে চিকিৎসকরা মনে করেছিলেন তার করোনা পজিটিভ৷ ২৩ ডিসেম্বর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ৷ এটা খুবই স্বস্তির খবর।’

অভিনেতা আব্দুল কাদেরের ক্যান্সার ফোর স্টেজে রয়েছে৷ এ বিষয়ে জেমি বলেন, ‘বাবার ব্যাকপেইন ছিল। বেশ কিছুদিন ধরে আমরা দেশের বড় বড় হাসপাতালগুলোয় গিয়েছি। বহু পরীক্ষা-নিরীক্ষা করেও কেউ বাবার ব্যাক পেইনের কারণ উদঘাটন করতে পারলেন না। সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় বাবার টিউমার হয়েছে।’

তিনি বলেন, ‘এরপর আমরা ভেতরে ভেতরে বাবাকে নিয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সেখানে গিয়ে চেকআপ করা হলে জানতে পারি বাবার ক্যান্সার। শুধু তা-ই নয়, সেটা পুরো শরীরে ছড়িয়ে গেছে।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...