Home বিনোদন অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন

অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন

Share

রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরকে। শনিবার বাদ মাগরিব তার দাফনকাজ সম্পন্ন হয়।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সাথে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

কাদেরের ছেলে শফিউল আজম গণমাধ্যমকে বলেন, আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের লাশ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্য অভিনেতা আব্দুল কাদেরের শ্রদ্ধা অনুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।

এর আগে মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ গুণী অভিনেতার। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...