Home বিনোদন ভারতে ডোবায় ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

ভারতে ডোবায় ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

Share

ভারতের বিনোদন জগতে আবারও মৃত্যু। ডোবায় ডুবে মারা গেলেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির (মলিউড) জনপ্রিয় অভিনেতা অনিল নেডুমঙ্গদ। কেরালার মালানকারার একটি ডোবায় ডুবে তার মৃত্যু হয়। তিনি সেখানে সিনেমার শুটিংয়ে ছিলেন।

শুক্রবার শুটিং শেষে বন্ধুদের সঙ্গে বাঁধে গোসল করতে গিয়ে মারা যান তিনি। পানির স্রোতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যান ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জোজু জর্জ। অনিলও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
মালয়ালম একটি চ্যানেলে তার জনপ্রিয় শো ছিল ‘জাস্টিস ওয়ার্ল্ড’ আর ‘টেলিস্কেপ’। দক্ষিণি তারকা অনিল নেডুমঙ্গদের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের মাতম।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...