Home বিনোদন আজ রণবীর-আলিয়ার বাগদান, শিগগিরই বিয়ে!

আজ রণবীর-আলিয়ার বাগদান, শিগগিরই বিয়ে!

Share

কতদিনে অপেক্ষা দুই তারকার বিয়ে নিয়ে। ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই জানতে, কবে ঘর বাঁধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায়ই গুঞ্জন উঠে, তারা বিয়ে করে ফেলেছেন চুপিসারে। শেষ পর্যন্ত সবই গুজব হিসেবে থেকে যায়।

আবারও ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, ২০২১ সালের আগেই বাগদান সেরে ফেলছেন রণবীর-আলিয়া জুটি।

দুই তারকা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বলিউড হাঙ্গামা দাবি করছে, চুপিসারেই তারা আংটিবদল সেরে ফেলছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ ৩০ ডিসেম্বরই নাকি পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় বাগদান পর্ব সেরে ফেলবেন তারা।

এই মুহূর্তে তারা রয়েছেন রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে। সেখানেই হবে আংটি বদল। তাদের সঙ্গে আছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। আবার অতিথি হিসেবে তাদের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি।

এদিকে আরও জানা গেছে, গোয়ায় নিজের কাজ সেরে দ্রুতই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন করণ জোহর।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...