Home বিনোদন বাবা হারালেন জায়েদ খান

বাবা হারালেন জায়েদ খান

Share

বিষে ভরা ২০২০ সালের শেষ দিনে এসে প্রিয়জন হারালেন আরও এক তারকা। এবার বাবা হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিনেতার বাবা এম এ হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জায়েদ খান নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই খবর জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার আব্বা নাই। আজ সকাল ৯.৩০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

মৃত্যুকালে জায়েদ খানের বাবার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত চারদিন ধরে ছিলেন গ্রিন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে। চলে গেলেন বছরের শেষ দিনে।

জায়েদ খান ঢাকা টাইমসকে জানিয়েছেন, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার বাবা এম এ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে দুটি জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বরে মা হারান জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার মা শেফালি বিশ্বাস। তার আগের দিন বাধ্যক্যজনিত কারণে মারা যান খল অভিনেতা ডনের মা মোয়াজ্জেমা হক।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...