Home বিনোদন দৃশ্যপটের বাইরে থেকে বুবলীর শুভেচ্ছা

দৃশ্যপটের বাইরে থেকে বুবলীর শুভেচ্ছা

Share

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরে ফ্রেমে নেই। সর্বশেষে ক্যাসিনো সিনেমার সেটে দেখা গিয়েছিল বুবলীকে। এরপর আর তাঁর সন্ধান মেলেনি। যদিও বুবলীর ফোন সব সময়ই খোলা পাওয়া গেছে। কিন্তু কেউ ধরেনি। অবশ্য ঢালিউডের অনেকের মতে, বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন তাঁর ফোন রোমিং চালু করা ছিল।

যার কারণে ফোন খোলা পাওয়া যেত কিন্তু মিডিয়ার সঙ্গে যুক্ত ও গণমাধ্যমকর্মীদের কারো ফোন ধরতেন না তিনি। আজও তা-ই করলেন- শুক্রবার সকালে বুবলীকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তবে ফেসবুকে সক্রিয় দেখা গেছে বুবলীকে। যেখানে নিজের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

অনেকেই মনে করেন বুবলীর ভক্তসংখ্যা ক্রমশ কমেই যাচ্ছে। কারণ শাকিবের ভক্ত মানেই বুবলীর ভক্ত। আর শাকিব যাকে দৃশ্যপটের বাইরে রাখেন, ভক্তরাও তাকে দৃশ্যপটের ভেতরে আনেন না। সে অর্থেই কার্যত বুবলী চলে গেছেন অনেকটাই আড়ালে।

কদিন থেকে শোবিজপাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে যে বুবলী যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। সম্প্রতিই ফিরেছেন। এ ছাড়া আরো অনেক কিছুই শোনা যাচ্ছে। গুঞ্জন যখন ডালপালা মেলে তখন অনেক কিছুই শোনা যায়। যা-ই হোক, বুবলী যেখানেই থাকুন, ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু ভক্তদের বললে ভুল হবে বুবলী লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২১ টু এভ্রিওয়ান।’

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ৯টি সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া শবনম বুবলী সিনেমাপাড়া থেকে গায়েব হয়ে যাওয়া মিডিয়াপাড়ায় তুমুল হৈচৈ শুরু হয়েছিল। যদিও বুবলী নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন। তবে কেন বিরতিতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। আর তার সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে গুঞ্জন ওঠে, শাকিব খানের সঙ্গে ঘর পেতেছেন বুবলী। তিনি এখন সন্তানসম্ভাবনা। সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এ জন্যই সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি।

তবে এমন গুঞ্জনের সত্যতা মেলেনি এখনো। এ গুঞ্জনের মধ্যেই গত ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করে, অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...