Home বিনোদন সৌরভ গাঙ্গুলি অসুস্থ, সাবেক প্রেমিকা অভিনেত্রী নাগমার প্রার্থনা

সৌরভ গাঙ্গুলি অসুস্থ, সাবেক প্রেমিকা অভিনেত্রী নাগমার প্রার্থনা

Share

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির। বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। খবর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর। শনিবার হঠাৎ
তার অসুস্থ হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে সর্বত্র।

তার অসুস্থতার খবর পেয়ে তার সুস্থতা কামনায় টুইট করেছেন অভিনেত্রী নাগমা। প্রাক্তনের হার্ট অ্যাটাকের খবর শুনে চুপ করে থাকতে পারেননি দক্ষিণী এই অভিনেত্রী।

তিনি টুইটে লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।’

প্রসঙ্গত, ২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই সময় ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেননি। ফলে রহস্য দানা বাধে আরও বেশি। সাধারণ ক্রিকেটপ্রেমীদের কৌতুহলের শেষ নেই সেই সম্পর্ক নিয়ে।

প্রশ্ন একটাই, সত্যি কি সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার মধ্যে কোনো সম্পর্ক ছিল? তার বেশ কিছু দিন পর গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। তিনি বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে ক্যারিয়ার। সেই ক্যারিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার চেয়ে এবং একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল।’

কিন্তু এবার কোনো রাখঢাক না করে সৌরভের আরোগ্য কামনায় টুইট করলেন নাগমা।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...