Home বিনোদন আবারো বায়োপিকে আমির!

আবারো বায়োপিকে আমির!

Share

বড় পর্দায় বিশ্বনাথন আনন্দ হিসেবে আমির খানই সেরা পছন্দ নির্মাতাদের। গ্র্যান্ডমাস্টার আনন্দকে নিয়ে বায়োপিকের ঘোষণা করা হয়েছে গত ডিসেম্বরে, যা পরিচালনা করবেন আনন্দ এল রাই। সিনেমাটির সহ-প্রযোজনা করবেন মহাবীর জৈন। তিনি জানিয়েছেন, এই সিনেমার জন্য আমিরের কথা চিন্তাভাবনা করেছেন তারা। তবে কাগজে-কলমে এখনও প্রস্তাব যায়নি আমিরের কাছে।

এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির। তিনি দাবা খেলায়ও পটু। এর আগে বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল আমিরকে। ম্যাচের পর আমিরের প্রশংসাও করেছিলেন আনন্দ। এই বায়োপিক তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই কাস্টিংয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা।

আপাতত সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শেষ পর্যন্ত আমির এই সিনেমায় অভিনয় করতে পারবেন কি না এই নিয়ে কথা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...