Home বিনোদন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

Share

শ্বাসকষ্টজনিত সমস্যার কার‌ণে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান।

বুধবার বি‌কা‌লে তা‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন তার মে‌য়ে কো‌য়েল।

তি‌নি ব‌লেন, দুপু‌রের পর থে‌কে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। দে‌রি না ক‌রে আমরা তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করি। এখন অবশ্য তি‌নি শঙ্কামুক্ত। ডাক্তাররা তা‌কে পর্যবেক্ষণে রে‌খে‌ছেন।

হাসপাতালে এ অভি‌নেতা ড. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে র‌য়ে‌ছেন।

হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, এটিএম শামসুজ্জামা‌নের র‌ক্তে অক্সি‌জে‌নের মাত্রা ক‌মে গে‌ছে। ডাক্তাররা সেভা‌বেই চিকিৎসার ব্যবস্থা নি‌য়ে‌ছেন। ভ‌র্তির পর তার ক‌রোনাভাইরাস পরীক্ষা করা হ‌য়ে‌ছে। তবে ফলাফল নে‌গে‌টিভ এসেছে। শ্বাসকষ্ট ছাড়া আপাতত অন্য কো‌নো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়‌নি।

কোয়েল বলেন, চিকিৎসকরা বাবাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে বলেছেন।

প্রসঙ্গত এর আগেও বার্ধক্যজ‌নিত অসুস্থতার কা‌র‌ণে কয়েক মাস হাসপাতা‌লে কাটা‌তে হ‌য়ে‌ছে এ অভি‌নেতা‌কে। চো‌খের ছা‌নির অপা‌রেশনও হ‌য়ে‌ছে তার। এরপর থে‌কেই তি‌নি বাসায় অবস্থান কর‌ছেন।

এছাড়া দীর্ঘদিন যাবৎ অভিনয় থেকেও দূরে আছেন তি‌নি। ক‌োভিড প‌রি‌স্থি‌তি ও শারীরিক অবস্থা ভালো না থাকায় আর শুটিংয়ে ফিরবেন কি না তাও নিশ্চিত বলা যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়ে‌ছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...