Home বিনোদন যে কারণে সারা আলী খানের সেই গান ইউটিউবে ভাইরাল (ভিডিও)

যে কারণে সারা আলী খানের সেই গান ইউটিউবে ভাইরাল (ভিডিও)

Share

রণবীর-সারার রোম্যান্টিক ট্র্যাক ‘তেরে বিন’ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। ২০১৮ সালের শেষ দিকে মুক্তি পায় আলোচিত ওই গানটি।

মুক্তির পরেই বেশ ভাইরাল হয়ে পড়ে গানটি। ঘন্টাখানেকের মধ্যে ৩ লক্ষ মানুষ দেখে ফেলেছিল রোম্যান্টিক ট্র্যাকটি। এখন পর্যন্ত প্রায় ৩০ কোটি বা ৩০০ মিলিয়ন দর্শক ইউটিউবে গানটি দেখে ফেলেছেন।

গানটি গেয়েছেন রাহাত ফাতে আলি খান, অ্যাসেশ কৌর এবং তানিস্ক বাগচী। সুর দিয়েছেন তানিস্ক স্বয়ং। লিখেছেন রেশমি বিরাগ।

কেন এত দর্শকপ্রিয় হল এ গান

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম মহানগর বাংলার বিশ্লেষণে বলা হয়, এ গানটি ভাইরাল হওয়ার অন্যতম হলো সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য। যা দেখে মুগ্ধ ভার্চুয়ালবাসীরা৷ এর জন্য কৃতিত্ব অবশ্যই পরিচালক রোহিত শেট্টির৷

বলিউডের আলোচিত তারকা জুটির রোমান্টিসিজমকে ছাড়িয়ে গেছে সুইজারল্যান্ডের মনোরম দৃশ্য।

রণবীর সিং এবং সারা আলি খান অভিনীত ‘সিম্বা’ চলচ্চিত্রের আলোচিত গান এটি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন করণ জোহার।

দক্ষিনী ছবি ‘টেম্পার’-এর রিমেক হল ‘সিম্বা’।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...