Home অর্থ ও বাণিজ্য ৫ মিনিটে মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমায় রবি, বিক্রেতা উধাও

৫ মিনিটে মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমায় রবি, বিক্রেতা উধাও

Share

শেয়ারবাজারে লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে রবি আজিয়াটা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ীরা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে রবি আজিয়াটা লিমিটেড –এর শেয়ার বিক্রেতা উধাও হয়ে গেছে।

আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করেছে রবি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটি শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে।

এদিন লেনদেনের শুরুতে ১৪ টাকা করে কোম্পানির ২ লাখ ৬১ হাজার ১৭০টি শেয়ার ক্রয়ের প্রস্তাব আসে। তবে কেউ এ দামে রবির শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। এরপর কয়েক দফা দাম বেড়ে সর্বশেষ ১৫ টাকা করে ১৭ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৬৬২টি শেয়ার কেনার প্রস্তাব আসে।

এতেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে রবি। তবে এরপরও কোনো বিনিয়োগকারী তাদের কাছে থাকা কোম্পানির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে ক্রেতা থাকলেও শেয়ারের বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন নিয়ে রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত।

নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচের জন্য রবিকে অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...