Home অর্থ ও বাণিজ্য ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে অনলাই‌নে ‘ব্র্যান্ডটক’

ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে অনলাই‌নে ‘ব্র্যান্ডটক’

Share

ব্র্যান্ড এবং মার্কেটিং পেশাজীবীদের প্রিয় কমিউনিটি ‘ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশ’ দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘ব্র্যান্ডটক’।

‘স্টোরিজ অব রিভাইবাল’ এ বছরের প্রতিপাদ্য বিষয়। প্রোগ্রামের প্রধান স্পন্সর ডানো পাওয়ার, ব্রট টু ইউ বাই ওয়ালটন, এসিআই পিওর রাইস এবং অ্যাডফিনিক্স। কোভিডের এই দিনগুলোতে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের বিভিন্ন জরুরি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হবে এবারের ‘ব্র্যান্ডটক’।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রেখে এবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের ‘ব্র্যান্ডটক’। ৪ দিনের এই প্রোগ্রামটি ২৬ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি ২০২১ শেষ হবে।

এই সময়ের প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয়ে সেশন চলবে রাত ১১টা পর্যন্ত। দেশ-বিদেশের উদ্যোক্তা, একাডেমিয়া, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, এজেন্সি প্রফেশনালস, ডিজিটাল স্ট্র্যাটেজিস, ওভারসিজ স্পিকার্স এবং রাইজিং স্টার্স পদমর্যাদার ৭ জন করে আলোচক প্রতিদিন ৭টি বিষয় নিয়ে আলোচনা করবেন।

‘ডানো পাওয়ার’ এর হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ বলেন, এই দুঃসময়ে টিকে থাকার জন্য এবং ব্র্যান্ড মার্কেটিংয়ের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারী মার্কেটিং পেশাজীবীগণ বিভিন্ন রকম ইনসাইটস এই ‘ব্র্যান্ডটক’ থেকে পাবেন। ‘ডানো পাওয়ার’ এই প্রোগামের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত।

‘সামগ্রিক বিষয় বিবেচনা করে আমাদের বেঞ্চমার্ক প্রোগ্রাম ‘ব্র্যান্ডটক’ এবার অনলাইনে কিন্তু বড় পরিসরে আয়োজন করতে পারছি এটাই আনন্দের’- বলেছেন ‘ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মীর্জা মো. ইলিয়াস।

আশা করা যাচ্ছে, ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর এই উদ্যোগের মাধ্যেমে দুই লক্ষাধিক মার্কেটিং পেশাজীবী এই প্রোগাম থেকে সরাসরি উপকৃত হবেন। প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত রেখে ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর ফেসবুক গ্রুপ, পেজ এবং লিঙ্কডইন পেজ থেকে সরাসরি প্রচার করবে। পাশাপাশি ‘ব্র্যান্ডটক’ চলাকালীন সময়ে ৪ দিনে মোট ১৪০ অংশগ্রহনকারী মার্কেটিং বই, ডিজিটাল কোর্স, টি-শার্ট এবং প্রোমোশনাল আইটেমের সমন্বয়ে পুরস্কার পাবেন। প্রোগ্রামটি ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলে সংরক্ষিত থাকবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...