Home অর্থ ও বাণিজ্য আজ থেকে ৩ দিন ব্যাংকে লেনদেন বন্ধ

আজ থেকে ৩ দিন ব্যাংকে লেনদেন বন্ধ

Share

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দুই দিন দেশের ব্যাংকগুলোতে লেনদেন হবে না। এই তিন দিন লেনদেন হবে না আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও।

গতকাল বুধবার ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস।

২০২১ সালের প্রথম দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় ১ ও ২ জানুয়ারি বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন। আজ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। এর একদিন হচ্ছে নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। আর আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এই দুই দিন ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো লেনদেন হয় না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ব্যাংকে ছুটির তালিকায় ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

ব্যাংক লেনদেনের পাশাপাশি দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না আজ।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...