Home আন্তর্জাতিক সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেওয়া হবে: যুক্তরাষ্ট্র

সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেওয়া হবে: যুক্তরাষ্ট্র

Share

ইরানি কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল সোলেইমানিকে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ইরান যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে পাল্টা জবাব দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের (সেন্টকম) প্রধান জেনারেল ম্যাকেনজি এ কথা জানান।

ম্যাকেনজি বলেন, আমরা নিজেদের এবং ওই অঞ্চলে আমাদের বন্ধু ও অংশীদারের রক্ষায় প্রস্তুত আছি। যদি দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। গোপন স্থান থেকে টেলিফোনে তিনি সাংবাদিকদের বলেন, আমার মূল্যায়ন হচ্ছে আমরা খুব ভালো অবস্থানে আছি এবং ইরানি অথবা অন্য কেউ কোনো ধরণের ব্যবস্থা নিতে গেলে তার জন্য আমরা প্রস্তুত থাকবো।

তিনি সম্প্রতি বাগদাদ সফর করেছেন। সেখানে অ্যান্টি-জিহাদি জোটের প্রধান, মার্কিন জেনারেল পল ক্যালভার্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এছাড়া ইরাকি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ দুটি দেশে পৃথকভাবে সেনা সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে সেনা সংখ্যা কমালেও ইরানের কোনো রকম হামলা প্রতিহত করতে ইরাকে পেন্টাগন বেশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে রোববার বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে কেউ আহত হননি।

সূত্র: এনডিটিভি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...