Home আন্তর্জাতিক সিরাম ইনস্টিটিউটের ফ্যাক্টরিতে আগুন, নেভানোর চেষ্টায় দমকল বাহিনী

সিরাম ইনস্টিটিউটের ফ্যাক্টরিতে আগুন, নেভানোর চেষ্টায় দমকল বাহিনী

Share

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত ঔষধ উৎপাদনকারী কোম্পানি সিরাম ইনস্টিটিউটের একটি ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সেখানে দমকল বাহিনীর দশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

বিবিসি মারাঠির স্থানীয় সংবাদদাতা জানাচ্ছেন, সিরাম ইনস্টিটিউটের যে কমপ্লেক্সে আগুন লেগেছে সেটির নাম মঞ্জরী।

সিরামের টিকা উৎপাদনের এখন যেটি মূল কারখানা সেখান থেকে মঞ্জরী অবশ্য বেশ খানিকটা দূরে, কয়েক মিনিটের ড্রাইভ

এই কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলাতেই আগুন লেগেছে। সিরামের টিকা উৎপাদনের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্রটি (মঞ্জরী) গড়ে তোলা হচ্ছিল।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বা কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক টিকা উৎপাদনকারী কোম্পানি এই সিরাম ইনস্টিটিউট।

এই কোম্পানির কাছ থেকেই তাদের উৎপাদিত ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ কিনে আনছে বাংলাদেশ।

আজই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে।

বিমানবন্দর থেকে টিকাগুলো তেজগাঁওয়ে অবস্থিত ইপিআই-এর গুদামে নিয়ে যাওয়া হবে এবং প্রাথমিকভাবে সেখানেই সংরক্ষণ করা হবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...