Home আন্তর্জাতিক মাত্র একজন মডেলকেই ফলো করেন বাইডেন

মাত্র একজন মডেলকেই ফলো করেন বাইডেন

Share

সারা বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীরা মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট অনুসরণ করে। কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে ফলো করা হয় মাত্র ১২ জনকে। তার মধ্যে সেলিব্রেটি একজনই। তিনি ক্রিসি টেইজেন নামের একজন মডেল।

মডেল ক্রিসি টেইজেনকে ফলো করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস থেকে। ক্রিসি টেইজেনকে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ফলো করার পরই বিশ্বজুড়ে মানুষ জানতে উৎসুক হয়ে উঠেছেন, কে এই ক্রিসি টেইজেন?

ক্রিসি টেইজেন নিজে টুইট করে ব্যাপারটি জানাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার টেইজেন টুইট করে বলেন, ‘হ্যালো জো বাইডেন, আমাকে চার বছর ধরে রাষ্ট্রপতি ব্লক করে রেখেছেন। আমি কি ফলো পেতে পারি প্লিজ?’

এই টুইট সামনে আসার পরে খুব বেশি দেরি করেননি বাইডেন। কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস থেকে ফলো করা হয় তাকে।

ট্রাম্পকে টুইটারে তীব্রভাবে আক্রমণ করতেন টেইজেন। ফলে মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করা ছিল তাকে। তবে বাইডেন প্রেসিডেন্ট হতেই বদলে গেল পরিস্থিতি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...