Home আন্তর্জাতিক টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করছেন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা!

টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করছেন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা!

Share

করোনার টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগ উঠেছে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ পেলে তদন্তে নামে পুলিশ। খবর- দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সংবাদমাধ্যমে এটিকে ‘বাতাসের টিকা’ বলে আখ্যায়িত করা হয়েছে। দেশটির অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়।

এর মাধ্যমে ব্রাজিলে টিকাদান কর্মসূচিতে সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়।

টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ। তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা।

রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত এপিডেমিয়োলোজিস্ট কারলা ডমিংগস বলেন, ‘শুরুতে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও উদ্বেগজনক হচ্ছে, অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে।’

তিনি বলেন, ‘হয় এসব স্বাস্থ্যকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বা তারা কোনো খারাপ বিশ্বাসের সঙ্গে জড়িত। উভয় ক্ষেত্রেই এটি অগ্রহণযোগ্য।’

লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ৪২ হাজারের বেশি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...