Home আন্তর্জাতিক টালিউডের একঝাঁক তারকাকে মনোনয়ন দিলেন মমতা

টালিউডের একঝাঁক তারকাকে মনোনয়ন দিলেন মমতা

Share

প্রার্থী বাছাইয়ে বরাবরের মতো এবারও চমক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।  পশ্চিমবঙ্গের  আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন সেলিব্রেটিকে দলের টিকিট তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।  ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের তারকাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবারও পশ্চিমবঙ্গে নিজ দলের আধিপত্য অক্ষণ্ন রাখতে চাইছেন মমতা।  খবর এনডিটিভি ও জিনিউজের।
শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  টালিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রীকে দলের টিকিট দিয়েছেন মমতা।
অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী।  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে।  ইন্দ্রনীল ভোট করবেন চন্দনগন থেকে।  সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে। রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বেহালা পূর্ব থেকে।  মনোজ তিওয়ারি (ক্রিকেটার)-শিবপুর থেকে, কাঞ্চন মল্লিক-উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...