Home আন্তর্জাতিক ‘বাইডেনের দিনে ট্রাম্প কিছু পাননি, তার আক্রমণে প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে যায়নি’

‘বাইডেনের দিনে ট্রাম্প কিছু পাননি, তার আক্রমণে প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে যায়নি’

Share

সোমবার আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এ ঘোষণার পর তিনি বলেছেন, জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রাণবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে।
বাইডেনের কথার সুর ভেসে এসছে বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনামেও। পাঠকদের জন্য তেমন কিছু তুলে ধরা হলো-
জাপান টাইমস: ট্রাম্পের আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে যায় নি।
বিবিসি: বিজয় নিশ্চিতের পর বাইডেন বললেন, ‘পাতা উল্টানোর সময় এসেছে’।

ফিনানশিয়াল রিভিউ: বাইডেনের দিনে ট্রাম্প কিছুই পান নি।

রয়টার্স: জ্যেষ্ঠ রিপাবলিকানরা বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে গ্রহণ করে নির্বাচনকে পাল্টে দেওয়ার কথা প্রত্যাখ্যান করেছেন।

সিএনএন: বিজয়ের পর নির্বাচনের ফলকে পাল্টে দেয়ার চেষ্টায় মামলা দায়েরের তীব্র সমালোচনায় বাইডেন।

জিনহুয়া: যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোট বাইডেনকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের বিজয়ী হিসেবে নিশ্চিত করেছে।

দ্য হিন্দু: জো বাইডেন ২৭০ পেরুলেন, ইলেক্টোররা তার জয়ের বিষয় নিশ্চিত করলেন।

দ্য ডে: ট্রাম্পের ফল পাল্টানোর চেষ্টার বিপরীতে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন বাইডেন।

ইউ এস নিউজ: বাইডেন বললেন, নির্বাচনী কর্মকর্তারা সাহস দেখিয়েছে।

দ্য এইজ: ইলেক্টোরাল কলেজ ট্রাম্পের পরাজয় নিশ্চিত করেছে এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের শক্তির প্রমাণ দিয়েছে।

গ্লোবাল নিউজ: যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ ভোট সত্যায়িত করার পর আরও অনেক রিপাবলিকান শেষ পর্যন্ত বাউডেনের জয় মেনে নিয়েছেন।।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...