Home লীড নিউজ ১৩ মার্চ খুলবে ঢাবি, হলে উঠবে শুধু পরীক্ষার্থীরা

১৩ মার্চ খুলবে ঢাবি, হলে উঠবে শুধু পরীক্ষার্থীরা

Share

করোনা মহামারির মধ্যে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষার্থীরাই শুধু হলে উঠতে পারবেন।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। শুধু স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে বলে জানানো হয়েছে সভায়। এ সময় অন্য কোনো বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে।

এছাড়াও সভায় শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...