Home লীড নিউজ আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার চিন্তায় সরকার

আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার চিন্তায় সরকার

Share

’অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শীর্ষক প্রতিবেদনের জন্য আল-জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এনিয়ে আলোচনার মধ্যে বুধবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উই আর লুকিং ইনটু ইট। আমরা দেখি কীভাবে কী করা যায়।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইন্ডিয়াসহ অন্যান্য দেশে জাজেসরা (গণমাধ্যমের) ক্ষেত্রে লিনিয়েন্ট। তথ্যগত যদি বড় রকমের কিছু থাকে..”

আল জাজিরার প্রতিবেদনের ব্যবহৃত ছবি নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পেছনে দুজন ভদ্রলোক আছেন; বলছে, ওনারা বডিগার্ড।

“প্রধানমন্ত্রী কখনও বডিগার্ড ব্যবহার করেননি, বিরোধী দলে থাকতেও উনার বডিগার্ড ছিল না। সব নেতৃবৃন্দ উনার বডিগার্ড। কেউ এসে পেছনে ছবি তুলল বলে বডিগার্ড হবে এটা সত্য না।”

মোমেন বলেন, “আপনাদের মনে আছে, ২০০৪ সালেও মাননীয় প্রধানমন্ত্রী যখন অপজিশন লিডার, বঙ্গবন্ধু এভিনিউতে কারা ছিল ওনার পাশে।”

সে সময় শেখ হাসিনার পাশে সুরঞ্জিত সেনগুপ্ত, সাবের হোসেন চৌধুরী ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “কোনো পয়সা দিয়ে বডিগার্ড উনি নিতেন না কখনও, অভ্যাসও নাই।

”ওরা (আল জাজিরা) বিরাট একটা ইয়ে দিয়ে দিল… তথ্যগত যেখানে ভুল আছে, আমরা অবশ্যই লিগ্যাল অ্যাকশন নিতে পারব।”

তিনি বলেন, ”এটা একটা ডাঁহা মিথ্যা, আল-জাজিরার মতো একটা নাম করা মিডিয়া এটা দিয়েছে। এখন না হয় এসএসএফ থাকে, উনার কোনো বডিগার্ড ছিল না। ওখানে বলছে, দুই ভাই বডিগার্ড ছিল। এরকম ডাঁহা মিথ্যা আল-জাজিরা প্রকাশ করতে পারল! তাদের উচিত ক্ষমা চাওয়া।”

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...