Home লীড নিউজ টিকা নেওয়ার পর যা বললেন জাফরুল্লাহ

টিকা নেওয়ার পর যা বললেন জাফরুল্লাহ

Share

মারণভাইরাস করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর দিনে আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিন সেন্টারে টিকা নেন তিনি।

টিকা গ্রহণের পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।’

ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘আমার রিকশাওয়ালা ভাই, যিনি বাড়ির কাজ করেন- সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়। সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, তাহলে দেশবাসী আরো বেশি সাহস পাবে। এ টিকা প্রত্যেকের। আমার রিকশাওয়ালা ভাই, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ যেন টিকা পাওয়ার সুবিধা পায়।

এ সময় বিএসএমএমইউর ব্যবস্থাপনা সন্তুষ্টি প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ। এ জন্য প্রতিষ্ঠানটির সব কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...