Home লীড নিউজ দেশে করোনা টিকা নিয়ে ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

দেশে করোনা টিকা নিয়ে ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

Share

রাজধানীসহ সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৩৩ জনসহ ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন এবং নারী ৪৪ হাজার ৫৮৩ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন এবং রংপুর বিভাগে ২৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে টিকা গ্রহণকারীরা জানিয়েছেন।

২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...