Home লীড নিউজ চতুর্থ দিনে টিকা নিয়ে ৭০ জনের মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া

চতুর্থ দিনে টিকা নিয়ে ৭০ জনের মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া

Share

টিকাদান কর্মসূচির চতুর্থ দিন সারা দেশে মোট এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে মাত্র ৭০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন : জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। তাদের মধ্যে মোট ২৭৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।

বিজ্ঞতিতে আরো জানানো হয়, ঢাকা বিভাগে ৪০ হাজার ৯০৭ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৫৪৯ জন। চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন। রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন। রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন। খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন। বরিশাল বিভাগে ৬ হাজার ১৪৭ জন। সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...