Home লীড নিউজ চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই

Share

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে অন্তত ১৩টি বসতঘর পুড়ে গেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আনিস চৌধুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে আনিস চৌধুরীর বাড়িতে গ্যাসের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. বদিউল আলম, মো. মাহবুবুল আলম, শফি সওদাগর, মো. রফিক, মো. কফিল উদ্দীন, মো. ফোরক সওদাঘর, আবুল খায়ের, মো. জামাল উদ্দীন, মো. ফরিদুল আলম মাস্টার ও নন্না মিয়া।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজান বলেন, মাদার্সা ইউনিয়নের একটি বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি ঘর ভস্মীভূত হয়ে যায় এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...