Home লীড নিউজ টিকা নিলেন ২৩ লাখের বেশি মানুষ

টিকা নিলেন ২৩ লাখের বেশি মানুষ

Share

দেশে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এর মধ্যে সোমবার নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে টিকা নেওয়া ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জনের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন এবং নারী ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন। এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬ লাখ ৫৮ হাজার ৭৮০ জন, ময়মনসিংহ বিভাগে নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ জন, চট্টগ্রাম বিভাগে নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৪৫ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯৩২ জন, রংপুর বিভাগে ২ লাখ ১৪ হাজার ৩৮৫ জন, খুলনা বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৬৩৭ জন, বরিশাল বিভাগে ১ লাখ ১২ হাজার ১৬৮ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৪৭৪ জন।

সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন। সোমবার সবচেয়ে কম টিকা নিয়েছেন ময়মনসিংহের মানুষ।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...