Home লীড নিউজ ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছাল ঢাকায়

ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছাল ঢাকায়

Share

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইস জেট এয়ারলাইন্সের ফ্লাইটে মুম্বাই থেকে টিকার এই চালান ঢাকায় এসেছে।

বিমানবন্দর থেকে টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে। বেক্সিমকো বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিলার হিসেবে কাজ করছে। সেরাম ইনস্টিটিউট থেকে সরকার বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার টিকা কোভিশিল্ডেরর ৩ কোটি ডোজ কেনার চুক্তি করেছে। গত ২৫ জানুয়ারি প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে এসেছে। এবার আরো ২০ লাখ ডোজ আসলো। এছাড়া ভারত বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে। এসব টিকা দিয়ে দেশব্যাপী চলছে গণটিকাদান কর্মসূচি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...